Islamic Law 1 min read

তালাক প্রত্যাহার বা তালাক বাতিল করার নিয়ম (হলফনামার নমুনাসহ)

রাগের মাথায় তালাক দেওয়ার পর অনেকেই বুঝতে পারেন সিদ্ধান্তটি ভুল ছিল। তখন প্রশ্ন আসে, তালাক প্রত্যাহার করা যায় কি না, কত দিনের মধ্যে করতে হয় এবং কীভাবে করতে হয়। এই লেখায় তালাক বাতিলের নিয়ম, সময়সীমা এবং তালাক প্রত্যাহারের হলফনামার একটি নমুনা তুলে ধরলাম।

তালাক বাতিলের প্রাথমিক বিষয়

বিয়ে মুসলিমদের জীবনের একটি কল্যাণময় অধ্যায়। স্বামী-স্ত্রীর স্বর্গীয় বন্ধনের সূচনা হয় বিয়ের মাধ্যমে। সংসার জীবনে বিভিন্ন কারনে স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে। বিয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায় তালাকের মাধ্যমে।

অনেক ক্ষেত্রেই দেখা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে সংসার করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবার বা সামাজিক কারণে সংসার ভেঙ্গে যায়। আবার বেশীর ভাগ তালাকের সূত্রপাত হয় কেবল দু-জনের ভূল-বুঝাবুঝি কে কেন্দ্র করে।

রাগের বশে বা ক্ষোভে অনেকেই আকস্মিক ভাবে তালাকের সিদ্ধান্ত নিয়ে ফেলে। পরবর্তীতে, চিন্তা ভাবনা করে যখন মনে হয় তালাক দেয়া ঠিক হয়নি তখন শুরু হয় বিড়ম্বনা। বিভিন্ন প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যেমন,

তালাক বাতিল করা যাবে কি?

কত দিনের মধ্যে তালাক প্রত্যাহার করা লাগবে?

আবার কি নতুন করে বিয়ে করতে হবে?

হিল্লা বিয়ের বিধান কি মানতে হবে?

আগের কাবিন কি পরিশোধ করে দিতে হবে? ইত্যাদি।

তালাক প্রত্যাহার বা বাতিল করার নিয়ম

তালাক দিলেই সাথে সাথে সেই তালাক কার্যকর হয় না। পারিবারিক আইনের বিধান মতে তালাকের নোটিশ দেওয়ার ৯০ দিন পর সেই তালাক কার্যকর হবে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৭ ধারা অনুযায়ী এই ৯০ দিন গণনা শুরু হয় চেয়ারম্যান বা মেয়রের কাছে নোটিশ পৌঁছানোর দিন থেকে। তালাক দেবার পর তালাক দাতা যদি মনে করে তার সিদ্ধান্ত ভূল এবং সে এই তালাক বাতিল করতে চায় তাহলে তালাক গ্রহীতার নিকট লিখিত নোটিশ দিয়া তালাক প্রত্যাহারের বিষয়টি জানাতে হবে। তালাক নোটিশের কপি সংশ্লিষ্ট চেয়ারম্যান/সালিশী পরিষদে পাঠানো হলে উক্ত তালাক প্রত্যাহারের বিষয়টিও তাদের লিখিত আকারে বা নির্ধারিত শুনানীর তারিখে স্ব-শরীরে উভয়পক্ষ হাজির হয়ে তালাক বাতিলের বিষয়টি জানাতে হবে।

তালাক বাতিলের হলফনামা

তালাক দাতা কর্তৃক তালাক বাতিলের বিষয়টি হলফনামার মাধ্যমে স্বীকৃত হতে হবে। উক্ত হলফনামায় স্পষ্টাক্ষরে বয়ান থাকিবে যে, তালাক প্রদানের সিদ্ধান্তটি ভূল ছিল এবং তালাক দাতা নিজের ভূল শুধরে তালাক গ্রহীতার সহিত পূর্বে ন্যায় স্বামী-স্ত্রী পরিচয়ে সংসার করিতে আগ্রহী।

তালাক বাতিলের হলফনামা নমুনা ফরমেট


বরাবর, নোটারী পাবলিকের কার্যালয়, ঢাকা, বাংলাদেশ।

হলফনামা
(স্ত্রী কর্তৃক তালাক প্রত্যাহার সংক্রান্তে)


আমি, নিম্ন স্বাক্ষরকারী রুমানা আনজুম , পিতা: মো: আকবর মিয়া, মাতা: শাহনাজ বেগম, সাং: বাড়ী নং- ৫৫, রোড নং- ৯, ব্লক- জি, বনানী, পোষ্ট: বনানী, থানা: বনানী, জেলা: ঢাকা। জন্ম তারিখ- ২৫/০৬/১৯৯৫ ইং, ধর্ম – ইসলাম, পেশা- গৃহীনি, জাতীয়তা- বাংলাদেশী, এই মর্মে হলফ পূর্বক ঘোষনা ও প্রকাশ করিতেছি যে,


১। আমি বাংলাদেশের স্থায়ী আইন মান্যকারী নাগরিক ও প্রাপ্ত বয়স্ক এবং যেকোন বিষয়ে হলফ করার উপযোগী বটে।


২। আমি আরও হলফ পূর্বক ঘোষনা করিতেছি যে, মিস্টার ইকরাম খান মিয়া, পিতা: খন্দকার মিয়া সাব, মাতা: হামিদা সরকার, বাড়ী নং – ২৩, রোড় নং- ৯/এ, ধানমন্ডি, শংকর, ঢাকা। বর্তমানে, বাড়ী নং- ৪, ব্লক- সি (৯ ম তলা) তাজমহল রোড, পোষ্ট ও থানা: মোহাম্মদপুর, জেলা: ঢাকা এর সহিত বিগত ২৫/১২/২০১৬ ইং তারিখে উভয়ের সম্মতিতে ইসলামী শরীয়ত মোতাবেক ২,০০,০০১/- (দুই লক্ষ এক) টাকা দেন মোহর ধার্য্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।


৩। বিবাহের পর আমি অত্র (হলফকারীনির) সহিত আমার স্বামী মিস্টার ইকরাম খান মিয়া এর দাম্পত্য জীবন সুখে শান্তিতে অতিবাহিতকালীন উভয়ের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ভুল বুঝাবুঝি হইলে আমি হলফকারীনি রাগের মাথায় আমার স্বামী মিস্টার ইকরাম খান মিয়া কে বিগত ২৩/০১/২০১৭ ইং তারিখে তালাকে তৌফিজ প্রদান করি যাহা নিকাহ রেজিষ্টার অফিস পাইনার বাজার, তেঘরিয়া, থানা: কেরাণীগঞ্জ, জিলা: ঢাকা এর বালাম নং- ১৯/ উ , পৃষ্ঠা নং- ৪২, তাং: ২৩/০১/২০১৭ ইং মাধ্যমে রেজিষ্ট্রিভূক্ত হয়।

পরবর্তীতে ঠান্ডা মাথায় চিন্তা করিয়া আমি বুঝিতে পারি যে, বিগত ২৩/০১/২০১৭ ইং তারিখে তালাক প্রদান করা সম্পূর্ণ অন্যায় ও ভুল সিদ্ধান্ত ছিল। যাহা বুঝিতে পারিয়া আমি হলফকারী সুস্থ্য মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় এই সিদ্ধান্তে উপনীত হই যে, আমার দেয়া বিগত ২৩/০১/২০১৭ ইং তারিখের তালাক প্রত্যাহার করিব এবং আমরা পূর্বের ন্যায় স্বামী-স্ত্রী হিসেবে মিলেমিশে চলিব।

৪। আমি আরও ঘোষনা করিতেছি যে, অদ্য কাজী অফিসে গিয়ে আমার দেয়া তালাক প্রত্যাহার করিব এবং অত্র হলফনামার মাধ্যমে আমি আমার পূর্বের দেওয়া তালাক প্রত্যাহার করিয়া নিলাম এবং অদ্য হইতে আমি আমার স্বামী মিস্টার ইকরাম খান মিয়া এর সহিত স্বামী – স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন পুনরায় শুরু করিলাম।


৫। যেহেতু আমি অত্র হলফকারীনির সহিত আমার স্বামীর মধ্যে পূর্বের ভুল বুঝাবুঝির অবসান হইয়াছে তাই আমি তাহাকে দেওয়া তালাক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিই। অদ্য মাননীয় নোটারী পাবলিকের সম্মুখে হাজির হয়ে উপস্থিত ৩ জন স্বাক্ষীর মোকাবেলায় আমার স্বামী মিস্টার ইকরাম খান মিয়া কে দেওয়া বিগত ২৩/০১/২০১৭ ইং তারিখে তালাকে তৌফিজ প্রত্যাহার করিলাম। অদ্য হইতে মিস্টার ইকরাম খান মিয়া আমার স্বামী এবং আমিও তাহার স্ত্রী। সেও আমাকে স্ত্রী হিসেবে দাবী করিতে পারিবে এবং আমিও তাহাকে স্বামী হিসাবে দাবী করিতে পারিব ।


৬। আমি অত্র হলফকারীনি যে কাজী অফিসে গিয়ে তালাকে তৌফিজ প্রদান করিয়াছি সেই কাজী অফিসে গিয়ে বিগত ২৩/০১/২০১৭ ইং তারিখে দেওয়া তালাকে তৌফিজ যাহা নিকাহ রেজিষ্টার অফিস পাইনার বাজার, তেঘরিয়া, থানা: কেরাণীগঞ্জ, জিলা: ঢাকা এর বালাম নং- ১৯/ উ , পৃষ্ঠা নং- ৪২, তাং: ২৩/০১/২০১৭ ইং প্রত্যাহার করিয়া নিলাম।


স্বাক্ষীগনের স্বাক্ষর হলফকারীর সাক্ষর


উপরোক্ত হলফনামার যাবতীয় বক্তব্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য ও সঠিক জানিয়া অত্র হলফনামায় নিজ নাম সহি সাক্ষর করিয়া দিলাম। অদ্য তাং- ১৭/ ০৪/ ২০১৭ ইং।


সনাক্তকারী আইনজীবী

হলফকারী আমার পরিচিত। তিনি আমার সম্মুখে অত্র হলফনামায়

তাহার নিজ নাম সহি করিয়াছেন। আমি তাহাকে সনাক্ত করিলাম।

—————————–
আইনজীবীর স্বাক্ষর

তালাক প্রত্যাহারের ধাপ এক নজরে

ধাপকী করবেনসময়
১. লিখিত প্রত্যাহারতালাক গ্রহীতাকে লিখিত নোটিশে প্রত্যাহারের কথা জানান৯০ দিনের মধ্যে
২. চেয়ারম্যানকে অবহিতযে চেয়ারম্যান বা মেয়রকে তালাকের নোটিশ দিয়েছিলেন, তাকে লিখিতভাবে জানান৯০ দিনের মধ্যে
৩. হলফনামানোটারি পাবলিকের সামনে তালাক প্রত্যাহারের হলফনামা সম্পাদন৯০ দিনের মধ্যে
৪. কাজী অফিসতালাক রেজিস্ট্রি হয়ে থাকলে সংশ্লিষ্ট কাজী অফিসে প্রত্যাহার লিপিবদ্ধ করান৯০ দিনের মধ্যে
৫. সালিশি পরিষদশুনানির তারিখে উভয় পক্ষ উপস্থিত হয়ে প্রত্যাহার নিশ্চিত করুননির্ধারিত তারিখে

৯০ দিন পার হয়ে গেলে তালাক কার্যকর হয়ে যায়, তখন আর প্রত্যাহার করা যায় না। আবার একসাথে থাকতে চাইলে নতুন করে বিয়ে করতে হয়। বিস্তারিত পড়ুন তালাকপ্রাপ্ত স্বামী-স্ত্রীর পুনরায় বিয়ে।

তালাক প্রত্যাহারে যেসব কাগজপত্র লাগে

  • কাবিননামা বা নিকাহনামার কপি
  • তালাকের নোটিশ ও তালাক রেজিস্ট্রির কপি (বালাম ও পৃষ্ঠা নম্বরসহ)
  • তালাকদাতা ও গ্রহীতার জাতীয় পরিচয়পত্র
  • নোটারি করা তালাক প্রত্যাহারের হলফনামা
  • চেয়ারম্যান বা মেয়রকে পাঠানো প্রত্যাহারের চিঠি ও প্রাপ্তিস্বীকার
  • দুই বা তিনজন সাক্ষীর জাতীয় পরিচয়পত্র

তালাক প্রত্যাহার নিয়ে সচরাচর জিজ্ঞাসা

কত দিনের মধ্যে তালাক প্রত্যাহার করতে হয়?

চেয়ারম্যান বা মেয়রের কাছে তালাকের নোটিশ পৌঁছানোর দিন থেকে ৯০ দিনের মধ্যে। এর পর তালাক কার্যকর হয়ে যায়।

তালাক প্রত্যাহারের পর কি নতুন করে বিয়ে করতে হয়?

না। ৯০ দিনের মধ্যে বৈধভাবে প্রত্যাহার করলে আগের বিয়েই বহাল থাকে, নতুন বিয়ের প্রয়োজন নেই।

হিল্লা বিয়ে কি লাগবে?

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৭(৬) ধারা অনুযায়ী তৃতীয়বার তালাক কার্যকর না হলে আবার বিয়ে করতে মাঝে অন্য কোনো বিয়ে (হিল্লা) লাগে না।

আগের দেনমোহর কি পরিশোধ করতে হবে?

তালাক প্রত্যাহার হলে বিয়ে বহাল থাকে, তাই দেনমোহরের দায়ও আগের মতোই থাকে। তালাক কার্যকর হলে বকেয়া দেনমোহর পরিশোধ করতে হয়।

স্ত্রী কি তালাকে তাফউইজ প্রত্যাহার করতে পারেন?

হ্যাঁ। স্ত্রী অর্পিত ক্ষমতায় তালাক দিয়ে থাকলে একইভাবে ৯০ দিনের মধ্যে লিখিতভাবে প্রত্যাহার করতে পারেন, যেমনটি নিচের নমুনায় দেখানো হয়েছে।

তালাক প্রত্যাহারের হলফনামা, চেয়ারম্যানকে নোটিশ বা কাজী অফিসের প্রক্রিয়ায় সহায়তার জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author