Uncategorized 1 min read

Legal Notice বা উকিল নোটিশ: কখন দিতে হয়, নিয়ম ও করণীয়

টাকা পাওনা, চুক্তিভঙ্গ, ভাড়াটিয়া উচ্ছেদ বা চেক ডিজঅনার, যেকোনো বিরোধে আদালতে যাওয়ার আগের ধাপ হলো উকিল নোটিশ। অনেক ক্ষেত্রে শুধু নোটিশেই সমস্যার সমাধান হয়ে যায়। কোন ক্ষেত্রে নোটিশ বাধ্যতামূলক, কত দিন সময় দিতে হয় এবং নোটিশ পেলে কী করবেন, তা নিচে তুলে ধরলাম।

কোনো ব্যক্তি দ্বারা মৌখিক, আর্থিক অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে উকিল নোটিশ দিতে হয়।

কারো বিরুদ্ধে মামলা করার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আইনজীবীর মাধ্যমে এ নোটিশ দিতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব না এলে তখন মামলা দায়ের করতে হয়।

উকিল নোটিশ কি ?

কতিপয় মামলার কার্যক্রম শুরুর আগে প্রতিপক্ষকে উকিল নোটিশ দিতে হয়। সাধারণত মামলার বাদীপক্ষ নিজের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ প্রেরণ করে। উকিল নোটিশে নির্দিষ্ট সময় উল্লেখ করে বলা হয়, নির্দিষ্ট এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ উকিল নোটিশে কত দিন সময় দিতে হবে, তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তবে সরকারের বিরুদ্ধে দেওয়ানি মামলা করার আগে দেওয়ানি কার্যবিধির ৮০ ধারা অনুযায়ী দুই মাসের নোটিশ দিতে হয়। অন্যদের ক্ষেত্রে ২৪ ঘণ্টা থেকে এক মাস পর্যন্ত সময় দেওয়া হয়। এর পর সরকারি ডাকযোগে প্রতিপক্ষকে সংশ্লিষ্ট ব্যক্তির স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা বরাবর পাঠাতে হয়।

কোন ক্ষেত্রে উকিল নোটিশ বাধ্যতামূলক

বিষয়নোটিশ কি বাধ্যতামূলকসময়আইন
চেক ডিজঅনারহ্যাঁডিজঅনারের তথ্য পাওয়ার ৩০ দিনের মধ্যে নোটিশ, পরিশোধে ৩০ দিন সময়এনআই অ্যাক্ট, ধারা ১৩৮
সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দেওয়ানি মামলাহ্যাঁমামলার আগে ২ মাসের নোটিশদেওয়ানি কার্যবিধি, ধারা ৮০
মাসিক ভাড়াটিয়া উচ্ছেদহ্যাঁ১৫ দিনের নোটিশ, ভাড়ার মাস শেষে কার্যকরসম্পত্তি হস্তান্তর আইন, ধারা ১০৬
পাওনা টাকা, চুক্তিভঙ্গ, মানহানিআইনে বাধ্যতামূলক নয়সাধারণত ৭ থেকে ৩০ দিনপ্রমাণ ও আপোষের সুযোগ তৈরিতে কাজে আসে

চেকের মামলার পুরো সময়সীমা জানতে পড়ুন চেকের মামলা করার আগে যে ১০টি বিষয়ে সাবধান থাকবেন। ভাড়াটিয়াকে নোটিশের নমুনা পাবেন বাড়ি ছাড়ার নোটিশের নমুনা লেখায়।

উকিল নোটিশ পাঠাতে আইনজীবীকে যা দেবেন

  • আপনার জাতীয় পরিচয়পত্রের কপি
  • প্রতিপক্ষের পূর্ণ নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা
  • ঘটনার সংক্ষিপ্ত লিখিত বিবরণ ও তারিখ
  • চুক্তিপত্র, চেক, টাকা দেওয়ার রসিদ বা ব্যাংক স্টেটমেন্ট
  • আগের চিঠি, ইমেইল বা মেসেজের স্ক্রিনশট
  • আপনি কী প্রতিকার চান: টাকা ফেরত, দখল ছাড়া, ক্ষমা চাওয়া বা অন্য কিছু

মামলা দায়ের

উকিল নোটিশ পাঠানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে উকিল নোটিশের সঠিক জবাব বা প্রতিকার না পেলে নোটিশ প্রেরণকারী আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা করতে পারবেন। যেসব ক্ষেত্রে আইনে নোটিশ বাধ্যতামূলক, যেমন চেকের মামলা বা সরকারের বিরুদ্ধে মামলা, সেখানে নোটিশের মেয়াদ শেষ হওয়ার আগে মামলা করা যায় না।

আইনজীবীর সঙ্গে যোগাযোগ

বিশেষ ভাবে দক্ষতা সম্পন্ন আইনজীবীকে দিয়ে উকিল নোটিশ দেয়া উচিৎ। উকিল নোটিশ প্রেরণের ক্ষেত্রে আইনজীবীকে ফি দিতে হয়। অধিকাংশ আইনজীবী দায়মুক্তির জন্য উকিল নোটিশ দেওয়ার আগে ওকালতনামায় স্বাক্ষর নেন। তবে উকিল নোটিশের সঙ্গে আদালতের কোনো সম্পৃক্ততা নেই। মামলা পরিচালনার জন্য যেকোনো আইনজীবীর কাছেই যাওয়া যেতে পারে।আইনজীবীরা বিভিন্ন ধরনের মামলা পরিচালনায় দক্ষতা অর্জন করেন। কাজেই কোন আইনজীবী কোন বিষয়ে দক্ষ, সেটি জেনে আইনজীবী বাছাই করা ভালো।

বর্তমানে, বিভিন্ন আইনজীবীরা ওয়েবসাইট বা ল ফার্ম এর মাধ্যমে অনলাইনে সেবা দেয়, অনলাইনে ভাল রেটিং দেখে আইনজীবী নিয়োগ দেয়া যেতে পারে। অনলাইনে আইনী সেবা নিতে সুবিধা বেশী তাই সবাই এখন অনলাইনে ঝুকছে।

বর্তমানে বিভিন্ন মোবাইল এ্যাপ বা ওয়েবের মাধ্যমে সহজে আইনজীবীর দ্বারস্ত হওয়া যায় ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থিত ল’ ফার্মগুলোর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ফেইবুকের মাধ্যামেও আইনজীবার সহিত যোগাযোগ করতে পারেন বিভিন্ন গ্রুপের মাধ্যমে। পরিচিত কাউকে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে।

মামলার দায়িত্ব দেওয়া

ওকালতনামা বা একটি চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে আইনজীবীকে আনুষ্ঠানিকভাবে মামলার দায়িত্ব দিতে হয়। একবার আইনজীবীকে দায়িত্ব দেওয়ার পর তার লিখিত সম্মতি ছাড়া অন্য কোনো আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনার সুযোগ থাকে না। তবে, মক্কেল চাইলে তার ইচ্ছামত আইনজীবী দিয়ে মামলা চালাতে পারে বা যেকোন সময় আইনজীবী পরিবর্তন করতে পারে।

মামলার খরচ

মামলায় খরচ হয় সাধারণত দুই ভাবে। একটি আইনজীবীর ফি বাবদ, অন্যটি দাপ্তরিক খরচ বাবদ। আইনজীবীর ফির অঙ্ক নির্দিষ্ট নয়। বিভিন্ন আইনজীবী নানা ধরনের মামলার ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের ফি নেন। স্বাভাবিকভাবেই জ্যেষ্ঠ আইনজীবীদের ফির অঙ্কটা বেশি হয়। মামলার ধরন বুঝে দাপ্তরিক খরচ নির্ধারিত হয়।

উকিল নোটিশ পেলে করণীয়

আপনার নামে কেউ উকিল নোটিশ পাঠালে আপনার তাৎক্ষণাত করণীয় হচ্ছে সে নোটিশের জবাব দেয়া। কেননা, নোটিশের জবাব না দিলে পরে মামলার বিচারকালে প্রতিপক্ষ দাবি করতে পারে যে আপনি নোটিশের অভিযোগের বিরোধিতা করেননি, এতে আপনার অবস্থান দুর্বল হতে পারে। আমাদের কাছে ওয়েব সাইট এবং ফেইসবুকে মাধ্যমে আসা বিভিন্ন কাজের মধ্যে উকিল নোটিশ এর কাজ সবচেয়ে বেশী পরিমানে আসে।

উকিল নোটিশ নিয়ে সচরাচর জিজ্ঞাসা

উকিল নোটিশের জবাব কত দিনের মধ্যে দিতে হয়?

নোটিশে যে সময় দেওয়া থাকে তার মধ্যেই জবাব দেওয়া উচিত। সাধারণত ৭ থেকে ৩০ দিন সময় দেওয়া হয়।

উকিল নোটিশের জবাব না দিলে কী হয়?

জবাব না দিলে সরাসরি শাস্তি হয় না, তবে প্রতিপক্ষ মামলা করতে পারে এবং বিচারে আপনার অবস্থান দুর্বল হতে পারে।

সরকারের বিরুদ্ধে মামলার আগে কত দিনের নোটিশ লাগে?

দেওয়ানি কার্যবিধির ৮০ ধারা অনুযায়ী মামলা করার আগে দুই মাসের লিখিত নোটিশ দিতে হয়।

উকিল নোটিশ কীভাবে পাঠানো হয়?

সাধারণত প্রাপ্তি স্বীকারসহ রেজিস্টার্ড ডাকে বর্তমান ও স্থায়ী ঠিকানায় পাঠানো হয়। ইমেইল বা মেসেজে বাড়তি কপি পাঠানো যায়, তবে চেকের মামলার মতো ক্ষেত্রে আইনে বলা পদ্ধতিই মানতে হবে।

উকিল নোটিশ পাঠানো বা নোটিশের জবাব তৈরির জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author