জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জমি রেজিস্ট্রি, ব্যাংক, পাসপোর্ট থেকে শুরু করে প্রায় সব কাজ আটকে যায়। ভালো খবর হলো, এখন জিডি করে অনলাইনেই নতুন কপির আবেদন করা যায়। নিচে থানায় জিডি থেকে শুরু করে রিইস্যু ফি ও প্রয়োজনীয় কাগজ পর্যন্ত পুরো প্রক্রিয়া তুলে ধরলাম।
বাংলাদেশের নাগরিক হিসাবে প্রথম প্রমান হল জাতীয় পরিচয় পত্র। দরকারী কাগজপত্রে তালিকায় জাতীয় পরিচয়পত্রের স্থান সবার উপরে। জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বুঝতে হলে রোহিঙ্গা শরনার্থীদের কথা ভাবুন। সরকারী বিভিন্ন সেবা, স্বীকৃতি ও সুবিধা সহ ব্যংকিং ও পাসপোর্ট সবিধা পেতে জাতীয় পরিচয়পত্র অত্যন্ত জরুরী। জাতীয় পরিচয়পত্র ব্যাপকভাবে ভোটার আইডি কার্ড হিসাবে পরিচিত।
অনেক সময় মনের ভুলে কিংবা দূর্ঘটনা জনিত কারনে জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলি আমরা। এর ফলে আমাদের বিভিন্ন ধরনের জটিলতা ও হয়রানির স্বীকার হতে হয়। অনেক সময় জাতীয় পরিচয়পত্র হারানোর ফলে নতুন কপি উঠানোর জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করেও কেবল সঠিক পদ্ধতি জানা না থাকায় অনেক সময় অপচয় হয়।
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে ধাপে ধাপে যা করবেন
১ম ধাপ
জাতীয় পরিচয়পত্র হরানো গেলে সবার আগে যে কাজ করতে হবে তা হলো থানায় জিডি দায়ের করা। জিডিতে জাতীয় পরিচয়পত্রের বিস্তারিত বর্ননা থাকা জরুরী যেমন, নাম, পিতার নাম, ঠিকানা, আইডি নাম্বার ইত্যাদি।
জিডি সরাসরি লিখে থানায় জমা দিতে পারেন। বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি সেবা ব্যবহার করে ঘরে বসেও হারানো জিনিসের জিডি করা যায়। বর্তমানে থানাতে জিডির নির্ধারিত ফরম পাওয়া যায় যাতে হাতে লিখেও জিডি দায়ের করার সুবিধা থাকে। নিজে যদি প্রিন্ট করে জমা দিতে চান তাহলে দুই কপি প্রিন্ট করে নিবেন। এক কপি থানায় জমা রাখবে। আর এক কপি সীল মেরে আপনাকে ফেরত দিবে।
২য় ধাপ
থনায় জিডি দায়ের করার পর আপনাকে জিডির যে রিসিপ্ট কপি ফেরত দেয়া হয়েছে সেই কপি সহ আপনার এলাকার উপজেলা/থানা নির্বাচন কমিশন অফিসে যেতে হবে। থানা/উপজেলা নির্বাচন অফিসে গিয়ে হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন বা ডুপ্লিকেট কপি সরবরাহ করার ফর্ম নিতে হবে। ডুপ্লিকেট কপি সরবরাহ করার ফর্ম এ সকল তথ্য সঠিকভাবে পূরণ করে জমা দিবেন। সরকার নির্ধারিত আবেদন ফি সোনালী ব্যংকে চালানের মাধ্যমে জমা দিয়ে উক্ত চালানের কপি আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। যথাযথ ভাবে আবেদন জমা প্রদান করার ৪৫-৯০ দিনের মধ্যে আপনার জাতীয় পরিচয় পত্রের অনুলিপি জমাদান কারী অফিসে চলে আসবে।
৩য় ধাপ
আপনি যদি দ্রুত সময়ের মধ্যে আপনার হারানো জাতীয় পরিচয় পত্রের ডুপ্লিকেট কপি উত্তোলন করতে চান তাহলে সরাসরি ঢাকার আগারগাঁও এ এসে সরাসরি নির্বাচন কমিশন অফিসে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে পারেন। জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগে আবেদন করলে সাধারনত ১০-১৫ দিনের মধ্যে আপনার জাতীয় হারানো পরিচয় পত্রের অনুলিপি পেয়ে যাবেন।
হারানো বা নষ্ট হওয়া জাতীয় পরিচয় পত্র উত্তোলনের আবেদন ফরম
জাতীয় পরিচয়পত্র অনলাইনে আবেদন
আপনি যদি সরাসরি হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন এর আবেদন করতে অপারগ হন তাহলে অনলাইনেও আবেদন দাখিল করতে পারবেন। নির্বাচন কমিশনের এনআইডি সেবা পোর্টাল থেকে আবেদন করতে পারবেন এবং বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে অনলাইনেই ফি দিতে পারবেন। আবেদন লিংক services.nidw.gov.bd ।
উপরে বর্নিত লিংকে প্রবেশ করলে হারানো ভোটার আইডি কার্ড উত্তোলনের পিডিএফ ফরম পাবেন। ফরমটি ডাউনলোড করে পূরণ করবেন এবং পূরণ করা শেষে প্রিন্ট করবেন। সবশেষে আপনার পূরণকৃত ফরমটি ২য় ধাপে বর্ণি ত পদ্ধতিতে আপনার এলাকার সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে জমা দিবেন। আপনি চাইলে ঢাকাস্থ নির্বাচন কমিশন অফিসে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমা দিতে পারবেন।
অনলাইনে হারানো এনআইডি রিইস্যুর আবেদন: ধাপগুলো
- services.nidw.gov.bd সাইটে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিবন্ধন করুন
- মোবাইল নম্বর যাচাই করে NID Wallet অ্যাপ দিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন
- প্রোফাইল থেকে রিইস্যু (পুনঃমুদ্রণ) অপশন বেছে নিন, সাধারণ না জরুরি তা উল্লেখ করুন
- জিডির কপি আপলোড করুন এবং অনলাইনে ফি পরিশোধ করুন
- আবেদন অনুমোদন হলে এসএমএস পাবেন। তখন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন, আর স্মার্ট কার্ড প্রস্তুত হলে নির্বাচন অফিস থেকে সংগ্রহ করবেন
হারানো জাতীয় পরিচয়পত্র রিইস্যু ফি
| আবেদনের ধরন | ফি (ভ্যাটসহ) |
|---|---|
| সাধারণ রিইস্যু | ৩৪৫ টাকা |
| জরুরি রিইস্যু | ৫৭৫ টাকা |
নির্বাচন কমিশন সময়ে সময়ে ফি পরিবর্তন করতে পারে। ফি পরিশোধের আগে পোর্টালে দেখানো হালনাগাদ অঙ্কটি মিলিয়ে নিন।
হারানো এনআইডি তুলতে যা যা লাগে
- থানায় করা জিডির কপি (এনআইডি নম্বর উল্লেখসহ)
- হারানো কার্ডের ফটোকপি বা নম্বর (থাকলে)
- জন্ম নিবন্ধন সনদের কপি
- ফি পরিশোধের রসিদ
- অপ্রাপ্তবয়স্ক হলে বাবা, মা বা অভিভাবকের এনআইডির কপি
- নিবন্ধিত মোবাইল নম্বর
আবেদনকারীর জন্য নির্বাচন কমিশনের নির্দেশনাবলী
- আবেদনপত্রে আবেদনকারীর স্বাক্ষর কমিশনের ডাটাবেজে সংরক্ষিত আবেদনকারীর স্বাক্ষরের অনুরূপ হইবে।
- জাতীয় পরিচয়পত্র হারাইয়া গিয়াছে বা নষ্ট হইয়াছে। এই মর্মে থানায় রুজুকৃত সাধারণ ডায়েরি (জি,ডি) তে সংশি-ষ্ট পরিচয়পত্রধারীর ভোটার নম্বর/জাতীয় পরিচিতি নম্বর/ নিবন্ধন ফরম নম্বর লিখা থাকতে হবে।
- আবেদনপত্রের সহিত সাধারণ ডায়েরির (জি,ডি) কপি সংযুক্ত করিতে হইবে।
- আবেদনপত্রের সহিত হারানো বা নষ্ট জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (যদি থাকে) সংযুক্ত করিতে হইবে।
- আবেদনপত্র নাকি জরুরি বা সাধারণ উল্লেখ করতে হইবে।
- কোন নাগরিক কর্তৃক একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ আইনত দণ্ডনীয় অপরাধ।
- আবেদনপত্রের সহিত জন্ম নিবন্ধন সনদের অনুলিপি দাখিল করিতে হইবে।
- আবেদনের কোন ভূল থাকলে নির্ধারিত তারিখের মধ্যে সংশোধন না করিলে আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
(আঠারো বছরের কম বয়স্ক/ আদালত কর্তৃক অপ্রকৃস্থ ঘোষিত পরিচয়পত্রধারীর ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। পিতা/মাতা/ আইনানুগ অভিভাবক অত্র আবেদনপত্রে স্বাক্ষর করিবেন সেক্ষেত্রে উক্ত পিতা/মাতা/ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অবশ্যই জমা দিতে হইবে।)
ভোটার আইডি কার্ডের বিভিন্ন তথ্য সংশোধনের নিয়ম জানতে পড়ুন জাতীয় পরিচয়পত্র সংশোধনের নিয়ম।
হারানো জাতীয় পরিচয়পত্র নিয়ে সচরাচর জিজ্ঞাসা
এনআইডি হারালে কি জিডি করা বাধ্যতামূলক?
হ্যাঁ। রিইস্যুর আবেদনের সাথে জিডির কপি জমা দিতে হয়, আর জিডিতে এনআইডি নম্বর লেখা থাকতে হয়।
হারানো এনআইডি রিইস্যু করতে কত টাকা লাগে?
সাধারণ রিইস্যুতে ৩৪৫ টাকা এবং জরুরি রিইস্যুতে ৫৭৫ টাকা (ভ্যাটসহ)। ফি পরিবর্তন হতে পারে, তাই পোর্টালে হালনাগাদ ফি দেখে নিন।
অনলাইন কপি দিয়ে কি কাজ চালানো যায়?
হ্যাঁ, অনুমোদনের পর ডাউনলোড করা অনলাইন কপি বেশিরভাগ সরকারি ও ব্যাংকিং কাজে গ্রহণ করা হয়।
এনআইডি হারিয়ে গেলে কেউ অপব্যবহার করলে কী করব?
জিডিতে হারানোর তারিখ ও স্থান স্পষ্ট লিখুন। কেউ আপনার কার্ড দিয়ে প্রতারণা করলে ওই জিডি আপনাকে দায় থেকে রক্ষা করতে সাহায্য করবে।
এনআইডি, জিডি বা কাগজপত্র সংক্রান্ত আইনি সহায়তার জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।
