Mutation and khatian 1 min read

অনলাইনে খতিয়ান যাচাই: জমির খতিয়ান বের করার পদ্ধতি

জমির মালিকানা প্রমাণের অন্যতম ডকুমেন্ট খতিয়ান। সরকারি এই রেকর্ড জমির দখল ও স্বত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ। আগে খতিয়ান তুলতে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে হতো, যাতে বেশ ঝামেলা ও সময় নষ্ট হতো। এখন খতিয়ান প্রাপ্তি সেবা অনলাইনে আনা হয়েছে। ঘরে বসেই অনলাইনে খতিয়ান যাচাই করা যায় এবং প্রয়োজনে ডাউনলোড বা প্রিন্ট করে রাখা যায়।

অনলাইনে খতিয়ান যাচাই করার পদ্ধতি

অনলাইনে খতিয়ান বের করার পদ্ধতি

খতিয়ান দেখতে ই-পর্চা (eporcha.gov.bd) ওয়েবসাইটে যান। এরপর:

  1. বিভাগ অপশন থেকে আপনার বিভাগ বাছাই করুন।
  2. জেলা ঘরে ক্লিক করে আপনার জেলা নির্বাচন করুন।
  3. উপজেলা ঘরে ক্লিক করে আপনার উপজেলার নাম নির্বাচন করুন।
  4. খতিয়ানের ধরন (সিএস, এসএ, আরএস, বিএস ইত্যাদি) বাছাই করুন।
  5. মৌজা ঘরে ক্লিক করে জমিটি যে মৌজায় অবস্থিত, সেই মৌজা নির্বাচন করুন।

যে চারভাবে অনলাইনে খতিয়ান খুঁজবেন

  1. খতিয়ান নম্বর দিয়ে সার্চ করে
  2. দাগ নম্বর দিয়ে সার্চ করে
  3. জমির মালিকের নাম দিয়ে সার্চ করে
  4. জমির মালিকের পিতা বা স্বামীর নাম দিয়ে সার্চ করে

যে পদ্ধতিতে সার্চ করতে চান, তা নির্বাচন করুন। নিচে একটি ছোট বক্স আসবে। খতিয়ান নম্বর বাছাই করলে খতিয়ান নম্বর, দাগ নম্বর বাছাই করলে দাগ নম্বর, মালিকের নাম বাছাই করলে মালিকের নাম এবং পিতা বা স্বামীর নাম বাছাই করলে সেই নাম বক্সে লিখুন।

এরপর নিরাপত্তা যাচাইয়ের জন্য দুটি সংখ্যা যোগ করতে বলা হবে। রোবট ও মানুষের পার্থক্য শনাক্ত করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। যোগফল লিখে “খুঁজুন” অপশনে ক্লিক করুন। পেয়ে গেলেন আপনার খতিয়ান।

সার্চের মাধ্যমকখন ব্যবহার করবেনসতর্কতা
খতিয়ান নম্বরখতিয়ান নম্বর জানা থাকলেখতিয়ানের ধরন (আরএস, বিএস) সঠিক বাছাই করুন
দাগ নম্বরদলিলে দাগ নম্বর আছে কিন্তু খতিয়ান নম্বর জানা নেইএকই দাগ একাধিক খতিয়ানে থাকতে পারে
মালিকের নামপুরোনো মালিকের নাম জানা থাকলেবানানের ভিন্নতায় ফল নাও আসতে পারে
পিতা বা স্বামীর নামমালিকের নাম মিলছে না এমন ক্ষেত্রেএকাধিক মিল এলে মৌজা ও দাগ মিলিয়ে নিন

অনলাইন খতিয়ানের সার্টিফায়েড কপি

অনলাইনে দেখা খতিয়ানের তথ্যমূলক কপি প্রাথমিক যাচাইয়ের জন্য কাজে লাগে। আদালত, ব্যাংক বা রেজিস্ট্রির কাজে সার্টিফায়েড কপি লাগে। ই-পর্চায় ফি পরিশোধ করে সার্টিফায়েড কপির আবেদন করা যায়, যা ডাকযোগে বা ডিসি অফিসের রেকর্ড রুম থেকে সরাসরি সংগ্রহ করা যায়। কোন অফিসে কোন কাগজ পাবেন, তা জানতে পড়ুন জমির দলিল, খতিয়ান, নকশা, মৌজা ম্যাপ কোনটা কোন অফিসে পাবেন।

অনলাইনে খতিয়ান তুলতে যা লাগে

  • জেলা, উপজেলা ও মৌজার নাম
  • খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম
  • সার্টিফায়েড কপির জন্য আবেদনকারীর নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র
  • মোবাইল ব্যাংকিং বা কার্ডে ফি পরিশোধের ব্যবস্থা
  • ডাকযোগে নিতে চাইলে পূর্ণ ঠিকানা

অনলাইনে খতিয়ান যাচাইয়ের ক্ষেত্রে মনে রাখবেন, এখনো সব এলাকার সব খতিয়ান অনলাইনে যুক্ত হয়নি। যেসব এলাকার রেকর্ড অনলাইনে যুক্ত হয়েছে, কেবল সেগুলোই পাওয়া যাবে। আপনার এলাকার খতিয়ান না পেলে ডিসি অফিসের রেকর্ড রুম বা উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করুন।

অনলাইনে খতিয়ান নিয়ে সচরাচর জিজ্ঞাসা

অনলাইনে খতিয়ান দেখতে কি টাকা লাগে?

তথ্যমূলক কপি দেখার জন্য সাধারণত ফি লাগে না। সার্টিফায়েড কপির জন্য নির্ধারিত ফি দিতে হয়।

অনলাইন খতিয়ান কি আদালতে গ্রহণযোগ্য?

তথ্যমূলক কপি প্রাথমিক যাচাইয়ের জন্য। আদালত বা রেজিস্ট্রির কাজে সার্টিফায়েড কপি দাখিল করা নিরাপদ।

আমার এলাকার খতিয়ান অনলাইনে পাচ্ছি না কেন?

সব মৌজার সব রেকর্ড এখনো অনলাইনে যুক্ত হয়নি, অথবা খতিয়ানের ধরন বা মৌজা ভুল নির্বাচন হয়েছে। সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন বা ভূমি অফিসে যোগাযোগ করুন।

নামজারি খতিয়ান কি ই-পর্চায় পাওয়া যায়?

নামজারি খতিয়ান সাধারণত ই-নামজারি পোর্টাল (mutation.land.gov.bd) থেকে কেস নম্বর দিয়ে দেখা ও ডাউনলোড করা যায়।

অনলাইন খতিয়ানে ভুল থাকলে কী করব?

প্রথমে সংশ্লিষ্ট ভূমি অফিসে মূল রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন। চূড়ান্ত রেকর্ডে ভুল হলে ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করতে হতে পারে।

খতিয়ান যাচাই, রেকর্ড সংশোধন বা জমি কেনার আগে পুরো কাগজপত্র যাচাইয়ের জন্য Ain Bisharod-এর প্রপার্টি ভেরিফিকেশন সেবা দেখুন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author