জমি রেজিস্ট্রি, নামজারি বা ব্যাংকের কাজে গিয়ে অনেকেই দেখেন এনআইডির নাম বা বাবা-মায়ের নাম দলিলের সাথে মিলছে না। তখন জাতীয় পরিচয়পত্র সংশোধন জরুরি হয়ে পড়ে। কোন তথ্য সংশোধনে কোন কাগজ লাগে, অনলাইনে আবেদনের ধাপ এবং বর্তমান ফি নিচে তুলে ধরলাম।
অনলাইনে এনআইডি সংশোধনের ধাপ
- services.nidw.gov.bd সাইটে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিবন্ধন করুন
- মোবাইল নম্বর যাচাই করে NID Wallet অ্যাপে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন
- প্রোফাইল এডিট অপশনে গিয়ে যে তথ্য সংশোধন করতে চান তা লিখুন
- ফি পরিশোধ করে নিচের তালিকা অনুযায়ী প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করুন
- উপজেলা বা থানা নির্বাচন অফিস তথ্য যাচাই করবে। প্রয়োজনে শুনানিতে ডাকা হতে পারে
- অনুমোদন হলে এসএমএস পাবেন এবং সংশোধিত কপি ডাউনলোড করতে পারবেন
নাম (বাংলা/ইংরেজি) এবং জন্মতারিখ সংশোধন
জাতীয় পরিচয়পত্রধারীর নাম (বাংলা/ইংরেজি) এবং জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে, উক্ত সংশোধনের স্বপক্ষে, ক্ষেত্রমত, নিম্নবর্ণিত কাগজপত্র/তথ্যাদি জমা দিতে হইবে, যথা:-
ক। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হইলে এসএসসি/সমমান সনদপত্র
খ। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান না হইলে এবং তিনি সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকুরীরত হইলে, চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার
গ। অন্যান্য ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ/ড্রাইভিং লাইসেন্স/ট্রেড লাইসেন্স/কাবিননামার সত্যায়িত অনুলিপি
ঘ। নামের আমূল পরিবর্তনের ক্ষেত্রে, প্রার্থিত পরিবর্তনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি [এসএসসি সনদ/পাসপোর্ট/চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)/ড্রার্ইভিং লাইসেন্স, যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য] ছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি
ধর্ম পরিবর্তনের কারনে নাম সংশোধনের ক্ষেত্রে
- ধর্ম পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা
- জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি
- আবেদনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন সনদ, ইত্যাদি )।
বিবাহ বা ডিভোর্স – নামের অংশ (টাইটেল) সংযোজন বা বিয়োজন বা সংশোধন
বিবাহ বা ডিভোর্স বা অন্য কোন কারণে নামের অংশ (টাইটেল) সংযোজন বা বিয়োজন বা সংশোধন করতে চাইলে বিবাহের কাবিননামা/তালাকনামা/মৃত্যু সনদ এবং ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামার কপি জমা দিতে হইবে।
পিতা/মাতার নাম সংশোধন
পিতা/মাতার নাম সংশোধনের ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর এসএসসি, এইচএসসি বা সমমান সনদপত্র (যদি উহাতে পিতা/মাতার নাম উল্লিখিত থাকে) এবং জাতীয় পরিচয়পত্রধারীর পিতা, মাতা, ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
পিতা/মাতার নামের পূর্বে “মৃত” অভিব্যক্তিটি সংযোজন বা বিয়োজন করিতে চাহিলে, প্রযোজ্য ক্ষেত্রে, পিতা/মাতার মৃত্যু সনদের সত্যায়িত অনুলিপি বা তাহাদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও জীবিত থাকিবার সমর্থনে সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলরের প্রত্যয়নপত্র জমা দিতে হইবে।
বাসা-হোল্ডিং-গ্রাম-রাস্তা-ডাকঘর ইত্যাদি সংশোধন
দরখাস্তকারীর বাসা-হোল্ডিং-গ্রাম-রাস্তা-ডাকঘর ইত্যাদি সংশোধনের ক্ষেত্রে যাচাইয়ের প্রমাণ হিসাবে ঠিকানার স্বপক্ষে বাড়ির দলিল/টেলিফোন, গ্যাস বা পানির বিল/বাড়ি ভাড়ার চুক্তিপত্র/বাড়িভাড়া রশিদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
রক্তের গ্রুপ পরিবর্তন
রক্তের গ্রুপ পরিবর্তন এর সময় অবশ্যই ডাক্তারী সনদপত্র দাখিল করা লাগবে ।
শিক্ষাগত যোগ্যতা সংশোধন করিতে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অর্থাৎ সার্টিফিকেট এর সত্যায়িত কপি জমা দিতে হবে।
টিআইএন/ড্রাইভিং লাইসেন্স নম্বর/পাসপোর্ট নম্বর সংশোধনের ক্ষেত্রে, প্রয়োজনে, টিআইএন সনদ/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
সংযুক্ত কাগজপত্র নিম্নবর্ণিত ব্যক্তির মাধ্যমে সত্যায়ন করতে হবে-
১। আপনার এলাকার সংসদ সদস্য, বা
২। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি , বা
৩। গেজেটেড সরকারি কর্মকর্তা , বা
৪। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , বা
জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি
| সংশোধনের ধরন | প্রথমবার | দ্বিতীয়বার | তৃতীয়বার বা পরে |
|---|---|---|---|
| কার্ডে ছাপা তথ্য (নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা) | ২৩০ টাকা | ৩৪৫ টাকা | ৫৭৫ টাকা |
| কার্ডে ছাপা নয় এমন তথ্য (পেশা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর) | ১১৫ টাকা | ||
| দুই ধরনের তথ্য একসাথে | ৩৪৫ টাকা |
| রিইস্যু (হারানো বা নষ্ট কার্ড) | ফি |
|---|---|
| সাধারণ | ৩৪৫ টাকা |
| জরুরি | ৫৭৫ টাকা |
সব ফি ভ্যাটসহ এবং বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যায়। নির্বাচন কমিশন ফি পরিবর্তন করতে পারে, তাই পরিশোধের আগে পোর্টালে হালনাগাদ অঙ্ক দেখে নিন।
জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে সচরাচর জিজ্ঞাসা
এনআইডি সংশোধনে কত দিন লাগে?
তথ্যের ধরন ও যাচাইয়ের উপর নির্ভর করে। ছোট বানান ভুল দ্রুত হয়, কিন্তু জন্মতারিখ বা নামের বড় পরিবর্তনে শুনানি ও যাচাইয়ে বেশি সময় লাগতে পারে।
এনআইডি সংশোধনে কি হলফনামা লাগে?
নামের আমূল পরিবর্তন, ধর্ম পরিবর্তন বা বিয়ের কারণে নামের অংশ যোগ-বিয়োগে ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা লাগে।
জমির দলিলে নাম ভিন্ন হলে কী করব?
এনআইডি বা দলিল, কোনটি সঠিক তা দেখে সংশোধন করুন। নাম না মিললে নামজারি ও রেজিস্ট্রিতে জটিলতা হয়, তাই জমি কেনাবেচার আগেই মিলিয়ে নিন।
আবেদন বাতিল হলে কী করব?
বাতিলের কারণ দেখে সঠিক প্রমাণপত্রসহ আবার আবেদন করুন। তবে প্রতিবার সংশোধনের ফি বাড়ে।
এনআইডি সংশোধন, হলফনামা বা জমির কাগজে নামের অমিল নিয়ে পরামর্শের জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।
