Islamic Law 1 min read

কোর্ট ম্যারেজের নিয়ম, কী কী লাগে, খরচ কত?

কোর্ট ম্যারেজের নিয়ম নিয়ে অনেকের ভুল ধারণা আছে। কেউ ভাবেন আদালতে বিচারকের সামনে বিয়ে হয়, কেউ ভাবেন হলফনামা করলেই বিয়ে হয়ে যায়। এই লেখায় কোর্ট ম্যারেজ আসলে কী, কী কী কাগজ লাগে, খরচের খাতগুলো কী এবং পালিয়ে বিয়ের আইনি ঝুঁকি তুলে ধরলাম।

কোর্ট ম্যারেজ / পালিয়ে বিয়ে করার যত কিচ্ছা-কাহিনী

প্রত্যেকটা পালিয়ে বিয়ে করার পেছনেই ২ টা সংসার, কিছু জীবন এবং কতগুলো স্বপ্নভঙ্গের ইতিহাস থাকে।

তাই একজন নীতিবান আইনজীবী সব সময় উক্তরূপ বিয়েকে নিরুৎসাহিত এবং এভয়েড করে থাকেন।

এই লিখাটিও পালিয়ে বিয়ে করা নিরূৎসাহিত করতে সচেতনতা ও পালিয়ে বিয়ে করা আতংকিত ও বিপদগ্রস্ত দের আইনি ঝামেলা মোকাবেলার পথ দেখাতে লিখা।

পালিয়ে বিয়ে করতে যেয়ে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে যেমন, মেয়ের পরিবার অপহরণ মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারী নির্যাতনের মামলা, মেয়ের বয়স যদি ১৬ বৎসরের কম হয় তাহলে অপহরণ করে ধর্ষন সহ আর ও অসংখ্য মামলা, যার পরিণতি হতে পারে জীবনের সকল আশা আকাঙ্ক্ষার সমাধি।

যারা ভালবাসার মানুষটিকে কোনভাবেই হাতছাড়া করতে চান না তারা নতুন জীবন শুরুকরার আগে আইনি বিষয় জেনে অগ্রসর হওয়া উচিৎ। নতুবা নতুন সংসার শুরু করার আগে ভাগ্যে জুটবে জেল ও জরিমানার গ্লানি।

কোর্ট ম্যারেজের নিয়ম
কোর্ট ম্যারেজ

কোর্ট ম্যারেজ করতে গেলে মুসলিম ছেলে মেয়েদের মনে প্রথম প্রশ্ন জাগে –

১। বিয়েটার বৈধতা কেমন হবে ?

২। বিয়েটাই বা কোথায় করতে হবে ?

৩। কোর্টে নাকি কাজী অফিসে ?

৪। ছেলেরা ভাবে, মেয়ের বাবা যদি মামলা দেয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাহলে কি জেল টেল খাটতে হবে ? ইত্যাদি।

অনেকে ভাবেন এসব ক্ষেত্রে হয়ত কোর্ট ম্যারেজ করতে হবে।

কোর্ট ম্যারেজ টার্মটা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু এটা নিয়ে অনেকের ভুল ধারনা আছে।

অনেকে যারা অভিভাবকের সম্মতি ছাড়া বা পালিয়ে বিয়ে করতে চায় তারা কোর্ট ম্যারেজ করতে যায় বা করতে চায়। অনেকে মনে করেন কোর্ট ম্যারেজ হয়তো কোর্টে গিয়ে বিয়ে করা। অথবা মাজিস্ট্রেট-এর সামনে বিয়ে করা। আসলে তা নয়।

কোর্ট ম্যারেজ

কোর্ট ম্যারেজ করতে হলে আপনাকে যেতে হবে কোন আইনজীবীর কাছে। তিনি আপনাদেরকে (বর-কনে) ২০০ টাকার স্ট্যাম্পে একটি হলফনামায় সই করাবেন যাতে লিখা থাকবে আপনারা প্রাপ্তবয়স্ক এবং স্বজ্ঞানে, স্বেচ্ছায় বিয়ে করেছেন।

অত:পর কাজীর মাধ্যমে কাবিননামায় সই করে রেজিস্ট্রী করতে হবে । কাজি সাহেবকে আপনাদের জন্ম নিবন্ধন কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হবে বয়স প্রমানের জন্য।

বিয়ের বয়স: মেয়ের ১৮ ও ছেলের ২১ বছর বাধ্যতামূলক

প্রাপ্তবয়স্ক ২ জন পুরুষ অথবা ১ জন পুরুষ ও ২ জন মহিলা সাক্ষী থাকতে হবে। বিয়ের নিবন্ধন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী বাধ্যতামূলক।

আর ঐ কাবিননামাই আপনাদের বিয়ের প্রধান আইনী দলিল।

নোটারী পাবলিকের কাছে গিয়ে আপনি শুধু ঐ দলিলের সাপোর্টের জন্য আরও একটা সম্পূরক আইনী দলিল করে রাখলেন ভবিষ্যতে মামলা হলে সুবিধা পেতে। কাবিননামা থাকলে আপনার বিয়ের পক্ষে আর কোনো ডকুমেন্টই লাগবেনা। কাবিননামাই সব।

বিয়ে হয়ে গেলে অনেক সময় দুই পক্ষের বাবা মা-রা মেনে নেয়, অনেক সময় মেনে নেয়না। অনেক সময় মেয়ের বাবা ক্ষেপে গিয়ে ছেলের বিরুদ্ধে মামলা করে বসে।

মামলাগুলো হয় সাধারনত অপহরন পূর্বক ধর্ষনের। নারী ও শিশু নির্যাতান দমন আইনে মামলার ধারাগুলো জামিন-অযোগ্য এবং আমলযোগ্য। অর্থাৎ পুলিশ এসবক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালতের অনুমতি ছাড়াই আসামিকে এরেস্ট করতে পারে।

কোর্ট ম্যারেজ : ভিন্ন ধর্মে বিয়ে

এক পক্ষ হিন্দু বা মুসলিম বা অন্য ধর্মের হলেও, বিশেষ বিবাহ আইন, ১৮৭২ (Special Marriage Act, 1872)-এর আওতায় বিয়ে করা যায়। এ আইনে বিয়ের জন্য পক্ষগণকে নির্ধারিত ধর্মীয় বিশ্বাস সংক্রান্ত ঘোষণা দিতে হয় এবং কাজীর বদলে সরকার নিযুক্ত বিশেষ ম্যারেজ রেজিস্ট্রার বিয়ে রেজিস্ট্রি করেন। বিস্তারিত পড়ুন বাংলাদেশে আন্তঃধর্মীয় বিয়ে।

মেয়েদের জন্য সতর্কতা

পালিয়ে বিয়ে করার পুর্বে মেয়েদেরকে অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। ছেলেটির স্বভাব চরিত্র কেমন, কতদিনের চেনা জানা, ছেলেটির কোন উপার্জন আছে কি নাই, ভালবাসার মুল্য বা গুরুত্ব তার কাছে কত খানি ?

কারণ ভালবাসা যদি অন্ধ হয় তাহলে অন্ধকারে পথ হাতড়ে খোজা মুশকিল।

আর পরিবারের অমতে বিয়ে করার মানে এই নয় যে পরিবারের মান সম্মান ধুলায় মিশিয়ে দেওয়া। তবে যাতে সমান মর্যাদা সম্পন্ন পরিবার হয় তার দিকে খেয়াল রাখতে হবে। সর্বপরি পরিবারের অমতে বিয়ে করলে পরিবারের support না ও থাকতে পারে।

ইতিকথা

যাই করেন ভেবে চিন্তে করবেন। নতুবা আপনার একটি ভুল সিদ্ধান্তে গোটা মানব জাতির বিবেক লজ্জায় মাথা নুইয়ে মাটিতে লুটাবে। হলের টয়লেট, ময়লার ডাষ্টবিন কিংবা জাহাঙ্গীর নগরের টাংকের ভিতর পরিত্যক্ত নবজাতকের মৃত আত্মারা আপনার ভুল সিদ্ধান্তের ফল হয়ে এই পৃথিবীকে অভিশপ্ত করবে।

কোর্ট ম্যারেজের ধাপ এক নজরে

ধাপকোথায়কী লাগে
বয়স ও কাগজ যাচাইআইনজীবীর চেম্বারজাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন
হলফনামানোটারি পাবলিক২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প
বিয়ে পড়ানো ও কাবিননিকাহ রেজিস্ট্রার (কাজী)দুইজন সাক্ষী, দেনমোহরের সিদ্ধান্ত
কাবিননামা সংগ্রহকাজী অফিসরেজিস্ট্রেশন রসিদ

কোর্ট ম্যারেজের খরচ কত?

কোর্ট ম্যারেজের খরচ মূলত তিনটি খাতে হয়: হলফনামার স্ট্যাম্প ও নোটারি খরচ, কাজীর নিবন্ধন ফি এবং আইনজীবীর ফি। কাজীর নিবন্ধন ফি সরকার নির্ধারিত এবং দেনমোহরের পরিমাণের উপর নির্ভর করে। আইনজীবীর ফি এলাকা ও সেবার ধরন অনুযায়ী ভিন্ন হয়। আমাদের অভিজ্ঞতায় সব মিলিয়ে সাধারণত ৫,০০০ থেকে ২৫,০০০ টাকা খরচ হয়। তবে বিয়ের আগে কাজী ও আইনজীবীর কাছ থেকে মোট খরচ লিখিতভাবে জেনে নিন।

কোর্ট ম্যারেজে যেসব কাগজপত্র লাগে

  • বর ও কনের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন
  • বর ও কনের পাসপোর্ট সাইজের ছবি (২ কপি করে)
  • দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী, অথবা একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষী, এবং তাদের জাতীয় পরিচয়পত্র
  • আগে বিয়ে বা তালাক হয়ে থাকলে তালাকনামা
  • বরের আগের স্ত্রী থাকলে সালিশি পরিষদের অনুমতিপত্র
  • হলফনামার জন্য ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প

কোর্ট ম্যারেজ ও কাজী অফিসে সাধারণ বিয়ের পার্থক্য জানতে পড়ুন কোর্ট ম্যারেজ এবং কাজী অফিসে বিয়ের পার্থক্য।

কোর্ট ম্যারেজ নিয়ে সচরাচর জিজ্ঞাসা

কোর্ট ম্যারেজ কি বৈধ বিয়ে?

হ্যাঁ, যদি শরিয়াহ মোতাবেক বিয়ে পড়ানো হয় এবং কাজীর মাধ্যমে কাবিননামা রেজিস্ট্রি হয়। হলফনামা শুধু সহায়ক দলিল, এটি দিয়ে বিয়ে হয় না।

কোর্ট ম্যারেজে বয়স কত লাগে?

মেয়ের বয়স অন্তত ১৮ এবং ছেলের বয়স অন্তত ২১ বছর হতে হবে। এর কম বয়সে বিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী দণ্ডনীয়।

পালিয়ে বিয়ের পর মেয়ের পরিবার মামলা দিলে কী হবে?

উভয়ে প্রাপ্তবয়স্ক এবং বিয়ে কাজীর মাধ্যমে রেজিস্ট্রি হয়ে থাকলে কাবিননামা ও বয়সের প্রমাণ আদালতে আপনার পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ। দ্রুত আইনজীবীর পরামর্শ নিন।

ভিন্ন ধর্মের দুজন কি কোর্ট ম্যারেজ করতে পারেন?

বিশেষ বিবাহ আইন, ১৮৭২-এর আওতায় সরকার নিযুক্ত বিশেষ ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে বিয়ে করা যায়, তবে আইনের নির্ধারিত শর্ত ও ঘোষণা মানতে হয়।

কোর্ট ম্যারেজে কি অভিভাবকের সম্মতি লাগে?

প্রাপ্তবয়স্ক বর-কনের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবে পারিবারিক সম্মতি নিয়ে বিয়ে করাই উত্তম।

কোর্ট ম্যারেজ, কাবিননামা রেজিস্ট্রি বা বিয়ে নিয়ে মামলার আশঙ্কায় আইনি পরামর্শের জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author