অনেকেই মনে করেন কোর্ট ম্যারেজ মানে আদালতে বিচারকের সামনে বিয়ে, আবার কেউ ভাবেন এটি কাজী অফিসের বিয়ের চেয়ে আলাদা কোনো আইনি বিয়ে। আসলে বাংলাদেশে মুসলিম বিয়ের আইনগত ভিত্তি একটাই: শরিয়াহ মোতাবেক বিয়ে এবং নিকাহ রেজিস্ট্রারের (কাজী) মাধ্যমে রেজিস্ট্রি। একটি বাস্তব ধরনের গল্প দিয়ে কোর্ট ম্যারেজ ও কাজী অফিসে বিয়ের পার্থক্য তুলে ধরলাম।
সীমা ও রাজীবের কোর্ট ম্যারেজ: একটি গল্প
আজকে সীমার বিয়ে। রাজিবের সাথে প্রায় অর্ধযুগের ভালবাসার সম্পর্ক আজ চুড়ান্ত রূপ নিবে। সীমার পরিবার রাজিবের সাথে কিছুতেই বিয়ে দিতে রাজী না। সীমাকে স্পষ্ট করে বলে দিয়েছে, রাজীব কে বিয়ে করলে বাড়ীতে ঠাই দিবেনা এবং সামাজেও মেয়ে বলে পরিচয় দিবেনা। ভালবাসা এবং পরিবার দুটোর একটিকে বাছাই করার কঠিন সিদ্ধান্তে শেষ পর্যন্ত ভালবাসাই জিতে গেল।
আজ কোর্টে সীমা আর রাজীবে বিয়ে। বন্ধুরা সবাই মিলে বিয়ের সব ব্যাবস্থা করেছে। বিয়ে হবে জজ কোর্টে। রাজীবের এক স্কুল বন্ধু জজ কোর্টের আইনজীবী, তার নাম সিদ্দিক। সিদ্দিক সাহেবের সাথে কথা বলে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে রাজীব। আইনজীবী তাদের বলেছে আজ দুপুর ঠিক ২ টার সময় তার জজ র্কোট চেম্বারে উপস্থিত থাকতে। আর বিয়ের কাজ সম্পন্ন করার জন্য দুজনের ২ কপি করে ছবি, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এবং ২ জন স্বাক্ষী নিয়ে যেতে বলেছে যাদের বয়স ১৮ বা তার বেশী।
পূর্ব পরিকল্পনা মত সীমা তাহার সব কাগজ পত্র এবং হোস্টেল এর এক ঘনিষ্ঠ বান্ধবীকে নিয়ে টি.এস.সি তে হাজির। রাজীবের জন্য অপেক্ষা। অপেক্ষার প্রহরগুলো কাটতেই চাচ্ছেনা। মনের মধ্যে বারবার আত্ব সমালোচনা হচ্ছে। এভাবে একার সিদ্ধান্তে বিয়ে করাটা ঠিক হচ্ছে? বাবা-মা কত কষ্ট পাবে শুনলে! সীমার চোখ-মুখ কেমন জানি ভারী হয়ে আসে।
সীমার বান্ধবি সান্তনা দিতে দিতে বলে,
– দোস্ত প্যারা নিস না। আঙ্কেল-আন্টি দেখবি ঠিক মেনে নিবে। প্রথমে সব বাবা-মা এমনই করে। আর বিয়েটা তোর সারা জীবনের ব্যাপার, রাজীব ভাই তো ছেলে খারাপ না। টেনশন নিস না তো।
এর মাঝে রাজীব চলে আসে। সাথে তার বন্ধু মাহাবুব, মামুন এবং বেরুনী। সম্ভাষণ শেষে রাজীবের এর বন্ধুরা সীমা এবং রাজীবকে একটি রিক্সায় তুলে দেয় এবং তারা বাসে করে কোর্টে চলে আসে। আইনজীবীর চেম্বার রাজীবের আগে থেকেই চেনা। বরিশাল থেকে আসার পথে সদরঘাট নেমে প্রায়ই চেম্বারে এসে সিদ্দিক সাহেবের (আইনজীবীর) চেম্বারে এসে আড্ডা-গল্প করতো।
আইনজীবীর কথা মত দুপুর ২ টার আগেই তারা চেম্বারে এসে হাজির। রাজীব এসে কাগজপত্র আইনজীবীকে দিলে তিনি সীমা এবং রাজীবের বয়স যাচাই করে বলেন “ তোমাদের বয়স ঠিক ঠাক আছে, বিয়ে পড়াতে কোন আইনী ঝামেলা নাই। কাবিন কত হবে আমকে বল, আমি সব কাগজপত্র তৈরি করি”।
কাবিন কত হবে ? এই প্রশ্নে রাজীব এবং সীমা দু’জন দুজনার দিকে বারবার তাকায়। ভালবাসার মহত্ব বিশ্বাস এর গভীরতা বুঝাতে সীমা সর্ব নিম্ন কাবিনে বিয়ে করতে রাজী। আবার রাজীব তার ভালবাসার দৃঢ়তা বুঝাতে যেকোন পরিমাণ কাবিন দিতেও রাজী আছে জানায়। অবশেষে রাজীর এর বন্ধু বান্ধব এর কথামত ৩ লক্ষ টাকা কাবিন নির্ধারন করা হয়।
আইনজীবী বিয়ের কাগজপত্র তৈরি করেন এবং বিয়ে রেজিস্ট্রী করার জন্য কাজীকে ডাকেন। কাজী সাহেব বিশালাকার একটি ডায়েরী নিয়ে এসে হাজির হয়। এটা নাকি বিয়ে রেজিস্ট্রী করার বহি এবং সবার কাছে কাজীর ভলিউম নামে পরিচিত। কাজী সাহেব সীমা এবং রাজীবের কাগজপত্র দেখে সে অনুযায়ী ভলিঊমে সব লিপিবদ্ধ করেন। সীমাকে কাবিনের পরিমাণ সম্পর্কে জিজ্ঞাস করেন এবং সীমার অনুমতির পর কাজী সাহেব কাবিননামায় দুজনের স্বাক্ষর নেন। কালিমা এবং দুরুদ পাঠ করে বিবাহের শরিয়াহ রীতি সম্পন্ন করিয়া বিবাহ সম্পন্ন করেন। কাজী সাহেব চলে যাবার পর আইনজীবী দুই শত টাকার হলফনামায় সীমা এবং রাজীবের স্বাক্ষর নেয় এবং তা নোটারী কর্তৃক রেজিস্ট্রী করেন। বিবাহের সকল আনুষ্ঠানিকতা শেষ হলে কাবিনের রশিদ রাজিব এর হাতে দিয়ে আইনজীবী বলেন ৩ দিন পর এসে কাবিন নামা নিয়ে যেতে।
অত্যন্ত অনাড়ম্বর এবং অনানুষ্ঠানিকতার মধ্যেই সীমার বিয়ে হল। বিয়ের কোন আমেজ নেই, পরিবার নেই, মানুষের আনন্দ ফুর্তি , ভীড় , সাজসজ্জা কিছুই নেই। আর দশটা বিয়ের সাথে তুলনা করে নীজের বিয়েটাকে কোন ভাবেই বিয়ে মনে হচ্ছে না । তবুও দিন শেষে স্বান্তনা এই, সারা জীবনের জন্য ভালবাসার মানুষের সঙ্গে থাকার একটা সার্টিফিকেট হল। হয়ত আনুষ্ঠানিকতা কম হয়েছে কিন্তুু বিয়ের উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে।
সীমা এবং রাজীবের কাহিনী গল্পের মত হলেও বাস্তব। বেশীর ভাগ কোর্ট ম্যারেজের কাহিনীই সীমা আর রাজীবের মত হয়। তবে, ব্যতিক্রমও অনেক আছে। অনেক বাবা-মা নিজেদের সন্তান সহ কোর্টে আসে, কাবিন নির্ধারণ করে, শরিয়াহ মোতাবেক বিবাহ সম্পন্ন করে খেজুর খেয়ে হাসি মুখে বাসায় চলে যায় বউ-জামাই নিয়ে।
আবার অনেকেই আসেন যারা সামাজিক রীতি মেনে বিয়া করার মত সামর্থ্যবান নয়। সাধ্যের মধ্যে ফরজ আদায় করার জন্য আদালতে আসেন কোর্ট ম্যারেজ করতে। কোর্ট ম্যারিজ মানেই যে, পালিয়ে এসে বা প্রেম করে আদালতে গিয়ে বিয়ে করেন এই ধারনা ভুল।
কোর্ট ম্যারেজ ও কাজী অফিসে সাধারণ বিয়ের মৌলিক পার্থক্য
| বিষয় | সাধারন বিয়ে | কোর্ট ম্যারিজ |
| অনুষ্ঠান | সাধারন বিয়েতে বর ও কণে পক্ষের সামর্থ্য মোতাবেক অনুষ্ঠানিকতা পালন করা হয়। | কোর্ট ম্যারেজের ক্ষেত্রে বড় ধরণের আনুষ্ঠাকিতা পালন করা সম্ভব হয়না। বিয়ের পর ক্ষেত্র বিশেষে কেউ কেউ অনুষ্ঠান করে থাকে। |
| সামাজিকতা | বিয়েতে সামজিকতাকে প্রাধাণ্য দেয়া হয় এবং সমাজের বিভিন্ন লোকজনের অংশগ্রহণ থাকে। | সামাজিকতা পালন করার মত পরিবেশ বিদ্যমান থাকে না। |
| পাত্র-পাত্রী পছন্দ | পারিবারিক বা পাত্র-পাত্রী নিজ পছন্দে | পারিবারিক বা পাত্র-পাত্রী নিজ পছন্দে অথবা আইনী বাধ্যবাধকতার কারনে |
| বিয়ের বয়স | আইনে বরের বয়স অন্তত ২১ ও কনের বয়স অন্তত ১৮ বছর হতে হবে। অনেক ক্ষেত্রে বর-কনের বয়সে বেশি ব্যবধান থাকে। | একই আইনি বয়সসীমা প্রযোজ্য। বর-কনে বেশিরভাগ ক্ষেত্রে কাছাকাছি বয়সের হন। |
| বাল্য বিবাহ | কিছু ক্ষেত্রে এখনো বাল্যবিবাহের ঘটনা ঘটে, যা দণ্ডনীয় অপরাধ | বয়স যাচাই করে বিয়ে হওয়ায় বাল্যবিবাহের সুযোগ কম |
| কাবিন নির্ধারণ | পারিবারিক ইতিহাস ও চাহিত মতে | পাত্রীর সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া হয় |
| বিয়ের খরচ | বিয়ের খরচ বেশী | বিয়ের খরচ কম |
| ধর্মীয় নিয়ম কানুন | পরিপূর্ণ ধর্মীয় নিয়ম অনুসরণ করা হয় | ধর্মীয় নিয়ম পালন করা হলেও আঞ্চলিক কৃষ্টি পালন করা হয় না। |
| অভিভাবকের মতামত | দুই পক্ষের পারিবারিক সম্মতি থাকে | বেশির ভাগ বিয়েতেই দুইপক্ষের সমর্থন থাকে না |
| ঘটক বা মধ্যস্ততাকারী | ঘটক বা মধ্যস্থতাকারী থাকে | ঘটক বা মধ্যস্ততাকারীর পরিবর্তে উভয় পক্ষের বন্ধু বান্ধব বা সহকর্মীদের ভূমিকা থাকে |
| গায়ে হলুদ | গায়ে হলুদ এর প্রচলন আছে | গায়ে হলুদ এর প্রচলন নেই |
| পারিবারিক আইনের প্রয়োগ | তুলনামূলক কম | বেশী |
| বিবাহ পরবর্তী প্রভাব | পারিবারিক সম্প্রীতি বেশী থাকে। বর-কণের মধ্যে পরস্পরকে বুঝাপড়ায় বেশী সময় লাগে। | দাম্পত্য সম্প্রীতি প্রবল হয়। দুজনের মধ্যে ভালবাসা এবয় বুঝাপড়া বেশী হয়। |
| ঝুঁকি | বেশীর ভাগ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর বোঝাপড়া ও মানিয়ে নেওয়ায় সমস্য হয়। অনেকেই পারিবারিক চাপে ভালবাসার মানুষ রেখে অপরিচিতার সাথে সংসারে জড়ায় যা পরবর্তীতে ব্যাভিচার, পরকীয়া বা সংসারে অনীহা ও বিচ্ছেদের জন্ম দেয়। | জীবন সঙ্গী নির্বাচনে প্রেমাবেগী হয়ে অনেকে ভুল মানুষকে বেছে নেয়। পরিবারের অমতে বিয়ে করায় অনেকের সংসারে ভাঙ্গন ও অশান্তি দেখা দেয়। স্বাবলম্বী বা কর্মক্ষম না হয়ে বিয়ে করলে অনেকে অর্থ কষ্টে বা বিচ্ছেদের দ্বারস্ত হয়। |
কোর্ট ম্যারেজের আইনগত ভিত্তি
কোর্ট ম্যারেজে আইনজীবীর চেম্বারে যে হলফনামা করা হয়, তা মূলত বর-কনের বয়স ও স্বেচ্ছায় বিয়ের ঘোষণা। শুধু হলফনামা দিয়ে বিয়ে হয় না। বিয়ের আইনগত প্রমাণ হলো কাজীর মাধ্যমে রেজিস্ট্রিকৃত কাবিননামা, যা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এবং মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ অনুযায়ী বাধ্যতামূলক। কোর্ট ম্যারেজের পুরো প্রক্রিয়া ও খরচ জানতে পড়ুন কোর্ট ম্যারেজের নিয়ম, কী কী লাগে, খরচ কত।
কোর্ট ম্যারেজে যেসব কাগজপত্র লাগে
- বর ও কনের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন (বয়স প্রমাণের জন্য)
- বর ও কনের পাসপোর্ট সাইজের ছবি (২ কপি করে)
- ১৮ বছরের বেশি বয়সী দুইজন সাক্ষী ও তাদের জাতীয় পরিচয়পত্র
- আগে বিয়ে বা তালাক হয়ে থাকলে তালাকনামা
- বরের আগের স্ত্রী থাকলে সালিশি পরিষদের অনুমতিপত্র
- হলফনামার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্প
কোর্ট ম্যারেজ নিয়ে সচরাচর জিজ্ঞাসা
কোর্ট ম্যারেজ কি বৈধ?
হ্যাঁ, যদি শরিয়াহ মোতাবেক বিয়ে পড়ানো হয় এবং কাজীর মাধ্যমে কাবিননামা রেজিস্ট্রি হয়। শুধু হলফনামা করলে বিয়ে বৈধ বা প্রমাণিত হয় না।
কোর্ট ম্যারেজে কি বাবা-মায়ের অনুমতি লাগে?
প্রাপ্তবয়স্ক (বর ২১, কনে ১৮ বছর) হলে বাবা-মায়ের অনুমতি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তবে বয়স প্রমাণের কাগজ লাগে।
কোর্ট ম্যারেজ আর কাজী অফিসের বিয়ের মধ্যে আইনি পার্থক্য কী?
আইনি দিক থেকে কোনো পার্থক্য নেই। দুই ক্ষেত্রেই বিয়ে রেজিস্ট্রি হয় কাজীর মাধ্যমে। পার্থক্য মূলত আনুষ্ঠানিকতা, পারিবারিক অংশগ্রহণ ও খরচে।
কোর্ট ম্যারেজে কাবিন কে ঠিক করে?
বর ও কনে নিজেরাই আলোচনা করে দেনমোহরের পরিমাণ ঠিক করেন। কনের সম্মতি ছাড়া কাবিন নির্ধারণ করা যায় না।
কোর্ট ম্যারেজের কাবিননামা কবে পাওয়া যায়?
বিয়ের দিন রসিদ দেওয়া হয়, আর সাধারণত কয়েক দিনের মধ্যে কাজী অফিস থেকে কাবিননামার কপি পাওয়া যায়।
কোর্ট ম্যারেজ, কাবিননামা রেজিস্ট্রি বা বিয়ে সংক্রান্ত আইনি পরামর্শের জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।
