Inheritance Law 1 min read

মুসলিম উত্তরাধিকার আইনে সম্পত্তি বণ্টনের নিয়ম (ফারায়েজ)

বাবা বা মা মারা যাওয়ার পর ভাইবোনদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধ হয় সম্পত্তি ভাগ নিয়ে। অথচ মুসলিম উত্তরাধিকার আইনে কে কতটুকু পাবেন, তা সুনির্দিষ্টভাবে বলা আছে। এই লেখায় হানাফি আইন অনুযায়ী কোন ওয়ারিশ কত অংশ পান, একটি উদাহরণসহ হিসাব এবং বণ্টনের আইনি ধাপ তুলে ধরলাম।

মুসলিম আইনে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের জন্য সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট বিধান রয়েছে। মুসলিম উত্তরাধিকার আইন  কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের উপর প্রতিষ্ঠিত। মুসলিম আইন মোতাবেক সম্পত্তি বণ্টনের নিয়মকে ফারায়েজ বলে। মুসলিম স্কুল অব ল এর বিভিন্ন শাখায় সম্পত্তি বন্টনের আলাদা নিয়ম প্রচলিত আছে। যেহেতু আমাদের দেশে সুন্নি মুসলমানদের অনুসারী বেশী কাজেই, নিম্নে হানাফী আইন মোতাবেক উত্তরাধিকার উল্লেখ করা হল-

হানাফি আইনমতে মৃত ব্যক্তির দাফন-কাফন এর খরচ পরিচালনা, ঋণ পরিশোধ, উইল বা অছিয়ত করে থাকলে সে ব্যক্তিকে সম্পত্তি প্রদানের পর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে, তা জীবিত উত্তরাধিকারদের মধ্যে নিম্নের পদ্ধতি অনুযায়ী বণ্টিত হবে।

হানাফি আইনে প্রাথমিক উত্তরাধিকারী মোট- ৬ জন, যারা কখনো সম্পত্তির ওয়ারিশ প্রাপ্তি হতে বঞ্চিত হয় না।

যথা-

(১) পিতা

(২) মাতা

(৩) স্বামী

(৪) স্ত্রী

(৫) পুত্র

(৬) কন্যা।

 বর্নিত এই ৬ জন উত্তরাধিকারীর অংশ এবং অন্যন্যদের অংশ  নিম্নলিখিত পদ্ধতিতে বন্টিত হবে

পিতা
(মৃত ব্যক্তির সম্পদের উপর তাঁর পিতা ৩ (তিন) প্রকারে সম্পদ পাবেন)
১। মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র কিংবা পুত্রের পুত্রের পুত্র এভাবে যত নিচেই হোক না কেন যদি থাকে, তবে মৃত ব্যক্তির পিতা পাবেন সম্পদের ছয় ভাগের এক ভাগ (১/৬)।
 
২। মৃত ব্যক্তির কোন পুত্র, পুত্রের পুত্র কিংবা পুত্রের পুত্রের পুত্র এভাবে যত নিচেই হোক যদি না থাকে, কেবল কন্যা থাকে; তবে মৃত ব্যক্তির পিতা মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ ( ১/৬) পাবেন এবং কন্যাদের ও অন্যান্যদের দেয়ার পর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে তাও পাবেন।
 
৩। যদি মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে, তবে মৃত ব্যক্তির বাকী অংশীদারদের দেয়ার পর অবশিষ্ট সকল সম্পত্তি পিতা পাবেন।
মাতা
(মৃত ব্যক্তির মাতা ৩ (তিন) ভাবে সম্পদ পাবেন)
১। যদি মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তানাদি, যত নিম্নেরই হউক, থাকে অথবা যদি পূর্ণ, বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই বা বোন থাকে; তবে মাতা মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ ( ১/৬) পাবেন।
 
২। যদি মৃত ব্যক্তির কোন সন্তান বা পুত্রের সন্তানাদি, যত নিম্নের হউক না থাকে এবং যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে; তবে মাতা তিন ভাগের এক ভাগ (১/৩) পাবেন।
 
৩। যদি মৃত ব্যক্তির কোন সন্তান বা পুত্রের সন্তানাদি, যত নিম্নের হউক না থাকে অথবা কমপক্ষে দুইজন ভাইবোন না থাকে এবং যদি মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী অংশ দেয়ার পর যা অবশিষ্ট থাকবে তার তিন ভাগের এক ভাগ ( ১/৩) মাতা পাবেন।
স্বামী
(স্বামী ২ (দুই) ভাবে মৃত স্ত্রীর সম্পত্তি পাবে)
 
১। যদি মৃত ব্যক্তির সন্তান-সন্ততি থাকে তবে স্বামী পাবে এক চতুর্থাংশ।
 
২। যদি মৃত ব্যক্তির সন্তান-সন্ততি না থাকে তবে স্বামী পাবে অর্ধেক সম্পত্তি।
স্ত্রী
(মৃত স্বামীর সম্পত্তি ২ (দুই) ভাবে পাবে)
১। যদি মৃত ব্যক্তির এবং তাঁর স্ত্রীর সন্তান বা পুত্রের সন্তান থাকে তবে স্ত্রী স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ (১/৮) পাবেন।
 
২।যদি মৃত ব্যক্তি এবং তাঁর স্ত্রীর সংসারে কোন সন্তান না থাকে তাহলে স্ত্রী মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ (১/৪) পাবেন।
পুত্রপুত্র সকল ক্ষেত্রেই মৃত ব্যক্তির সম্পদ পেয়ে থাকে। এছাড়া, মৃত ব্যক্তির সম্পত্তি সকলের অংশ ভাগের পর অবশিষ্ট সকল অংশ পুত্র-কন্যারা পাবে। এক্ষেত্রে পুত্র যে পরিমান সম্পত্তি পাবে, কন্যা তার অর্ধেক পরিমাণ পাবে। তবে যদি কন্যা না থাকে, বাকী সম্পত্তি সম্পূর্ণ অংশ পুত্র পাবে।
কন্যামৃতের কন্যা ৩ (তিন) নিয়মে মৃতের সম্পদ পেয়ে থাকে, যথা-
 
১। যদি মৃত ব্যক্তির একজন কন্যা থাকে, তবে সে সম্পদের দুইভাগের একভাগ (১/২) পাবে।
 
২। যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকে, তবে সব কন্যা একত্রে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি পাবে।
 
৩। যদি মৃত ব্যক্তির পুত্র-কন্যা উভয়েই থাকে, তবে পুত্র যে পরিমাণ সম্পত্তি পাবে, কন্যা তাঁর অর্ধেক পাবে।
 
দাদাপিতার পিতা অর্থাৎ পিতামহ বা এর যত উপরে হোক না কেন, নিম্নলিখিত ভাবে মৃতের সম্পত্তি পাবে-
 
১। মৃতের পিতা জীবিত থাকলে দাদা সম্পত্তি পাবে না।
 
২। মৃতের পুত্র বা পুত্রের পুত্র থাকলে দাদা মোট সম্পত্তির (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে।
 
৩। মৃতের পুত্র সন্তান না থাকলে বা পুত্রের সন্তান (এভাবে নিচের দিকে) শুধু কন্যা হলে কন্যা সন্তানের সংগে দাদা মোট সম্পত্তির (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে এবং কন্যা বা পুত্রের কন্যাদের অংশ প্রদানের পর যা বাকী থাকবে, দাদা আসাবা হিসেবে তাও পাবে।
 
৪। মৃতের কোন সন্তান বা সন্তানের সন্তান (এভাবে নিচের দিকে) না থাকলে, অন্যান্যদের দেওয়ার পর দাদা আসাবা হিসেবে বাকী সমুদয় সম্পত্তি পাবে।
নানী ও দাদীপ্রকৃত নানী ও দাদী (যত উপরেই হোক)
 
১। নানী বা দাদীগণ মৃতের সম্পত্তির (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে।
 
২। মৃতের পিতা বা মাতা জীবিত থাকলে নানী বা দাদীগণ কোন সম্পত্তি পাবে না।
পুত্রের কন্যাপুত্রের কন্যা বা পুত্রের পুত্রের কন্যার অবস্থা (এভাবে যত নিচেই হোক) নিম্নলিখিত ধরনের হবে-
 
১। মৃত ব্যক্তির কন্যা থাকলে, পুত্রের কন্যা কোন সম্পত্তি পাবে না।
 
২। মৃত ব্যক্তির একাধিক কন্যা জীবিত থাকলে, পুত্রের কন্যাগণ কোন সম্পত্তি পাবে না।
 
৩। মৃত ব্যক্তির একটি মাত্র কন্যা থাকলে মৃত পুত্রের কন্যাগণ (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে।
 
৪।পুত্রের কন্যা একজন হলে সম্পত্তির দুই ভাগের একভাগ পাবে।
 
৫। পুত্রের কন্যার সংখ্যা একাধিক হলে সকলে মিলে সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে।
 
৬। মৃত ব্যক্তির পুত্রের পুত্র বা তার পুত্র (যত নিচে হোক) থাকলে, পুত্রের কন্যাগণ পুত্রের সাথে আসাবা হিসেবে সম্পত্তি প্রাপ্ত হবে এবং কন্যা, পুত্রের অর্ধেক সম্পত্তি পাবে।
বৈপিত্রেয় ভাইবৈপিত্রেয় ভাই তিন ভাবে মৃতের সম্পত্তি পাবে, যথা-
 
১। একজন হলে (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে।
 
২। দুই বা ততোধিক হলে (১/৩) তিন ভাগের এক ভাগ পাবে।
 
৩। মৃতের সন্তান বা পুত্রের সন্তান (এভাবে যত নিচে হোক), পিতা বা দাদা জীবিত থাকলে বৈপিত্রেয় বা বৈমাত্রেয় ভাই বা বোন কোন সম্পত্তি পাবে না।
 

কোন উত্তরাধিকারী সম্পত্তি থেকে বঞ্চিত হবে?

যদি সে-

(ক) যার সম্পত্তি তাকে হত্যা করে

(খ) শরিয়াহ অনুযায়ী ভিন্ন ধর্ম গ্রহণ করে (তবে এ বিষয়ে দেশের প্রচলিত আইনে ভিন্ন অবস্থান থাকায় আইনজীবীর পরামর্শ নিন)।

এতিম নাতি-নাতনির অংশ: বাংলাদেশের বিশেষ বিধান

শরিয়াহর প্রচলিত নিয়মে দাদার আগে বাবা মারা গেলে নাতি-নাতনি দাদার সম্পত্তি পেত না। কিন্তু মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারা অনুযায়ী বাংলাদেশে এমন ক্ষেত্রে মৃত পুত্র বা কন্যা জীবিত থাকলে যে অংশ পেতেন, তাদের সন্তানরা সেই অংশ পাবেন। তাই পুত্রের কন্যা বা পুত্রের পুত্রের অংশ হিসাবের সময় এই বিধান অবশ্যই বিবেচনায় নিতে হবে।

মুসলিম উত্তরাধিকার আইনে একটি উদাহরণ: কে কত পাবেন

ধরুন, করিম সাহেব মারা গেলেন। রেখে গেলেন স্ত্রী, মা, দুই ছেলে ও এক মেয়ে, আর ১২০ শতাংশ জমি। ঋণ ও দেনমোহর পরিশোধের পর বণ্টন হবে এভাবে:

ওয়ারিশঅংশজমির পরিমাণ
স্ত্রী১/৮ (সন্তান থাকায়)১৫ শতাংশ
মা১/৬ (সন্তান থাকায়)২০ শতাংশ
অবশিষ্ট (আসাবা)স্ত্রী ও মায়ের অংশের পর৮৫ শতাংশ
প্রত্যেক ছেলেঅবশিষ্টের ২/৫৩৪ শতাংশ করে
মেয়েঅবশিষ্টের ১/৫ (ছেলের অর্ধেক)১৭ শতাংশ

মুসলিম উত্তরাধিকার আইন মেনে প্রতিটি পরিবারের হিসাব আলাদা হয়, তাই বণ্টনের আগে ওয়ারিশ সনদ দেখে সঠিক হিসাব করিয়ে নিন। স্ত্রী, কন্যা ও মায়ের অংশ নিয়ে বিস্তারিত পড়ুন মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার।

মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী বণ্টনের আইনি ধাপ

  1. ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করুন।
  2. মৃত ব্যক্তির ঋণ, দাফন খরচ, স্ত্রীর দেনমোহর ও বৈধ অসিয়ত (এক-তৃতীয়াংশ পর্যন্ত) পরিশোধ করুন।
  3. ফারায়েজ অনুযায়ী প্রত্যেকের অংশ হিসাব করুন।
  4. সবাই একমত হলে বাটোয়ারা দলিল রেজিস্ট্রি করুন। একমত না হলে আদালতে বাটোয়ারা মামলা করুন।
  5. নিজ অংশের নামজারি করে নিজের নামে খাজনা দিন।

উত্তরাধিকার বণ্টনে যেসব কাগজপত্র লাগে

  • মৃত্যু সনদ
  • ওয়ারিশ সনদ
  • মৃত ব্যক্তির নামের দলিল, খতিয়ান ও নামজারির কাগজ
  • হালনাগাদ খাজনার দাখিলা
  • সকল ওয়ারিশের জাতীয় পরিচয়পত্র ও ছবি
  • অসিয়ত থাকলে অসিয়তনামা
  • প্রবাসী ওয়ারিশ থাকলে পাওয়ার অব অ্যাটর্নি

মুসলিম উত্তরাধিকার আইন নিয়ে সচরাচর জিজ্ঞাসা

ছেলে ও মেয়ে বাবার সম্পত্তি কী অনুপাতে পায়?

ছেলে ও মেয়ে উভয় থাকলে ছেলে মেয়ের দ্বিগুণ পায়, অর্থাৎ ২:১ অনুপাতে।

স্ত্রী স্বামীর সম্পত্তির কত অংশ পান?

স্বামীর সন্তান থাকলে ১/৮ এবং সন্তান না থাকলে ১/৪। একাধিক স্ত্রী থাকলে এই অংশ সমানভাবে ভাগ হয়।

শুধু মেয়ে থাকলে বাকি সম্পত্তি কে পায়?

একমাত্র মেয়ে ১/২ এবং একাধিক মেয়ে মিলে ২/৩ পায়। বাকি অংশ অন্যান্য অংশীদার ও আসাবাগণ, যেমন বাবা, ভাই বা চাচা পান।

বাবার আগে ছেলে মারা গেলে নাতি-নাতনি কি দাদার সম্পত্তি পাবে?

হ্যাঁ। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারা অনুযায়ী মৃত ছেলে জীবিত থাকলে যে অংশ পেতেন, তার সন্তানরা সেই অংশ পাবে।

মৃত্যুর আগে কি কাউকে বেশি সম্পত্তি দেওয়া যায়?

জীবিত অবস্থায় হেবা করে দেওয়া যায়। অসিয়তের মাধ্যমে ওয়ারিশদের সম্মতি ছাড়া এক-তৃতীয়াংশের বেশি দেওয়া যায় না।

উত্তরাধিকার সম্পত্তির হিসাব, বাটোয়ারা বা ওয়ারিশদের বিরোধে আইনি পরামর্শের জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author