জমি বা ফ্ল্যাট বিক্রির সময় অনেক ক্ষেত্রে বিক্রেতার কাছে মূল দলিল থাকে না, কিংবা কোনো কাগজ পরে সরবরাহ করার কথা থাকে। এমন অবস্থায় ক্রেতাকে লিখিত নিশ্চয়তা দিতে অঙ্গীকারনামা করা হয়। নিচে আমাদের চেম্বারে ব্যবহৃত একটি অঙ্গীকারনামা দলিলের নমুনা ফরমেট দিলাম। পক্ষগণের নাম, ঠিকানা ও দলিলের তথ্যের জায়গায় নিজের তথ্য বসিয়ে ব্যবহার করতে পারবেন।
অঙ্গীকারনামা দলিলের নমুনা ফরমেট
“ অঙ্গীকারনামা ”
১। [অঙ্গীকারদাতার নাম]
পিতা: [পিতার নাম], মাতা: [মাতার নাম], ঠিকানা: [গ্রাম/রাস্তা], ডাকঘর: [ডাকঘর], থানা: [থানা], জেলা: [জেলা]। জন্ম তারিখ: [দিন/মাস/বছর] ইং। জাতীয় পরিচয়পত্র নং: [এনআইডি নম্বর]।
২। [অঙ্গীকারদাতার নাম]
পিতা: [পিতার নাম], মাতা: [মাতার নাম], ঠিকানা: [গ্রাম/রাস্তা], ডাকঘর: [ডাকঘর], থানা: [থানা], জেলা: [জেলা]। জন্ম তারিখ: [দিন/মাস/বছর] ইং। জাতীয় পরিচয়পত্র নং: [এনআইডি নম্বর]।
(অঙ্গীকারদাতা একাধিক হলে একইভাবে ক্রমিক নম্বর দিয়ে যোগ করুন। পেশা, ধর্ম ও জাতীয়তা উল্লেখ করুন।)
……………………………………….অঙ্গীকারদাতাগণ
= বনাম =
১। [অঙ্গীকার গ্রহীতার নাম]
পিতা: [পিতার নাম], মাতা: [মাতার নাম], ঠিকানা: [গ্রাম/রাস্তা], ডাকঘর: [ডাকঘর], থানা: [থানা], জেলা: [জেলা]। জন্ম তারিখ: [দিন/মাস/বছর] ইং। জাতীয় পরিচয়পত্র নং: [এনআইডি নম্বর]।
২। [অঙ্গীকার গ্রহীতার নাম]
পিতা: [পিতার নাম], মাতা: [মাতার নাম], ঠিকানা: [গ্রাম/রাস্তা], ডাকঘর: [ডাকঘর], থানা: [থানা], জেলা: [জেলা]। জন্ম তারিখ: [দিন/মাস/বছর] ইং। জাতীয় পরিচয়পত্র নং: [এনআইডি নম্বর]।
……………………………………………অঙ্গীকার গ্রহীতা
আমরা অত্র অঙ্গীকারদাতাগণ এই মর্মে অঙ্গীকার করিতেছি যে,
আমরা অত্র অঙ্গীকারদাতাগণ কর্তৃক বিগত [তারিখ] ইং তারিখে দলিল গ্রহীতা হইয়া জনৈক [বিক্রেতার নাম], পিতা: [পিতার নাম], সাং- [ঠিকানা] এর নিকট হইতে [মৌজার নাম] মৌজাস্থ [জমির শ্রেণি] প্রকৃতি বিশিষ্ট [মোট জমি] শতাংশ জমির কাতে [খরিদকৃত জমি] শতাংশ জমি যাহার সি.এস খতিয়ান নং- [ ], দাগ নং- [ ], আর.এস খতিয়ান নং- [ ], দাগ নং- [ ], খারিজা খতিয়ান নং- [ ], বি.এস দাগ নং- [ ] আমরা অঙ্গীকারদাতাগণ [দলিলের ধরন] দলিল মূলে একচ্ছত্র খরিদ করিয়াছি যাহার দলিল নং- [ ], তারিখ: [ ] ইং।
যেহেতু আমরা অত্র অঙ্গীকারদাতাগণ বর্তমানে বর্ণিত সম্পত্তি অত্র অঙ্গীকারনামায় উল্লেখিত অঙ্গীকার গ্রহীতাগণের নিকট বিক্রয়ের জন্য মনস্থির করিলে বর্তমানে আমাদের দখলে বর্ণিত দলিলের মূলকপি না থাকায় আমাদের বিক্রয়ের স্বপক্ষে দালিলিক প্রমাণ প্রয়োজনবোধ করায় অত্র অঙ্গীকারনামা মূলে আমরা অত্র অঙ্গীকারদাতাগণ ঘোষণা করিতেছি যে, বর্ণিত সম্পত্তি আমাদের নামে দলিল নং- [ ], তারিখ- [ ] মূলে খরিদকৃত।
উক্ত সম্পত্তিতে আমরা একচ্ছত্র মালিক ও দখলকার নিয়োজিত বটে। আমাদের অঙ্গীকারের ভাষ্য মোতাবেক যথা সময়ে আমরা বর্ণিত দলিলের সার্টিফাইড কপি সরবরাহ করিয়া দিব। আমাদের অঙ্গীকারে কোনরূপ ব্যত্যয় ঘটলে আমরা তজ্জন্য দায়বদ্ধ থাকিব এবং প্রয়োজনে আইন-আদালত করিতে অঙ্গীকার গ্রহীতার কোন বাধা থাকিবে না।
অত্র অঙ্গীকারনামা মূলে আমরা আমাদের বর্ণিত দলিলের বৈধতার এবং মালিকানার বিষয়ে আইনগতভাবে ঘোষণা করিলাম যাহা সর্ব আইন-আদালতে গ্রহণীয় হইবে। আমাদের অঙ্গীকারে কোন ধরনের গাফিলতি দৃষ্ট হইলে আইন-আদালত ব্যবস্থা নিবে এবং তজ্জন্য আমরা নিজেরা দায়ী থাকিব।
অত্র অঙ্গীকারনামার সকল বক্তব্য সমূহ আমরা অঙ্গীকারদাতাগণ পড়িয়া, অন্যের দ্বারা পড়াইয়া ও উহার ভালো-মন্দ বুঝিয়া অত্র অঙ্গীকারনামায় সহি সম্পাদন করিলাম।
সম্পাদনের তারিখ: [দিন/মাস/বছর] ইং।
অঙ্গীকারদাতাগণের স্বাক্ষর
১।
২।
অঙ্গীকারদাতাগণ আমার সম্মুখে স্বাক্ষর করিলে আমি তাদের সনাক্ত করিলাম।
………………………………………………
সনাক্তকারীর স্বাক্ষর
অঙ্গীকারনামা, হলফনামা ও চুক্তিপত্রের পার্থক্য
| বিষয় | অঙ্গীকারনামা | হলফনামা | চুক্তিপত্র |
|---|---|---|---|
| কী বোঝায় | এক পক্ষ অন্য পক্ষকে কোনো কাজ করার লিখিত প্রতিশ্রুতি দেন | শপথ করে কোনো তথ্য সত্য বলে ঘোষণা | দুই বা ততোধিক পক্ষের পারস্পরিক শর্তে সমঝোতা |
| কে সই করেন | অঙ্গীকারদাতা | হলফকারী | সব পক্ষ |
| কোথায় সম্পাদন | নন-জুডিশিয়াল স্ট্যাম্পে, প্রয়োজনে নোটারি | নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের সামনে | নন-জুডিশিয়াল স্ট্যাম্পে, ক্ষেত্রবিশেষে রেজিস্ট্রি |
| ভঙ্গ হলে | দেওয়ানি মামলা ও ক্ষতিপূরণ | মিথ্যা হলফের জন্য ফৌজদারি দায় | চুক্তিভঙ্গের মামলা ও ক্ষতিপূরণ |
সতর্কতা: মূল দলিল না থাকলে শুধু অঙ্গীকারনামার উপর ভরসা করে টাকা দেবেন না। সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের সার্টিফাইড কপি তুলে মালিকানা যাচাই করুন। কোন অফিস থেকে কোন কাগজ তোলা যায় জানতে পড়ুন দলিল, খতিয়ান ও নকশা কোন অফিস থেকে তুলবেন।
অঙ্গীকারনামা করতে যা যা লাগে
- নন-জুডিশিয়াল স্ট্যাম্প (সাধারণত ৩০০ টাকার)
- অঙ্গীকারদাতা ও গ্রহীতার জাতীয় পরিচয়পত্রের কপি
- সম্পত্তি সংক্রান্ত হলে দলিল নম্বর, খতিয়ান ও দাগ নম্বর
- যে কাজের অঙ্গীকার করা হচ্ছে তার নির্দিষ্ট সময়সীমা
- দুইজন সাক্ষী ও সনাক্তকারী
- প্রয়োজনে নোটারি পাবলিকের সত্যায়ন
অঙ্গীকারনামা নিয়ে সচরাচর জিজ্ঞাসা
অঙ্গীকারনামা কত টাকার স্ট্যাম্পে করতে হয়?
সাধারণত ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে করা হয়। বিষয়বস্তু অনুযায়ী স্ট্যাম্প শুল্ক ভিন্ন হতে পারে, তাই আইনজীবীর কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।
অঙ্গীকারনামা কি রেজিস্ট্রি করতে হয়?
সাধারণত না। তবে অঙ্গীকারনামা দিয়ে যদি জমিতে কোনো স্বত্ব সৃষ্টি বা হস্তান্তর হয়, তাহলে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী তা রেজিস্ট্রি করতে হবে।
অঙ্গীকার ভঙ্গ করলে কী করা যায়?
অঙ্গীকার গ্রহীতা দেওয়ানি আদালতে চুক্তি বাস্তবায়ন বা ক্ষতিপূরণের মামলা করতে পারেন। মামলার আগে উকিল নোটিশ দেওয়া ভালো।
অঙ্গীকারনামা কি আদালতে প্রমাণ হিসেবে চলে?
হ্যাঁ, এটি দালিলিক সাক্ষ্য। তবে স্বাক্ষর ও সম্পাদন প্রমাণ করতে সাক্ষী বা সনাক্তকারীকে আদালতে হাজির করতে হতে পারে।
অঙ্গীকারনামা, চুক্তিপত্র বা দলিল তৈরি ও যাচাইয়ের জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।
